১৯০১২০০৫
মৃদুভাষণে সনক রেজা আন্তর্জাতিক বিষয়ে লেখেন। এ সপ্তাহে লিখেছেন প্যালেস্টাইনে সাম্প্রতিক নির্বাচনে মাহমুদ আব্বাসের নির্বাচিত হবার কথা। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর প্যালেস্টাইনের নেতা নির্বাচনের জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে মাহমুদ আব্বাস শতকরা ৬০ ভাগ ভোট পেয়ে জয়ী হন। দেখা যাক প্যালেস্টাইন সমস্যার কোন সমাধান হয় কিনা। সমস্যা সমাধানে সেরকম আগ্রহী
হলে ছাড়তো দিতেই হবে।বৃটেনের রাজপরিবার হলো এখন একটা pain in the neck. কোন একদিন রাষ্ট্র এই সাদা হাতির খরচ জোগানো বন্ধ করে দেবে। রাজপুত্র হ্যারি - যে কিনা চার্লস আর ডায়ানার কনিষ্ট পুত্র - সম্প্রতি একটা অনুষ্ঠানে হাজির হয়েছে নাৎসি বাহিনীর পোশাক পরে। এমন নেক্কারজনক ঘটনায় সারা পৃথিবী হ্যারির দিকে চোখ লাল করে তাকায়। হ্যারি নাকি এর আগেও অনেক রকম ফালতু কাজ করে পরিবারের সুনাম ক্ষুন্ন করেছেন। আসলে রাজাপরিবারের কারো তো কোন প্রাইভেট লাইফ থাকে না সেভাবে। কিন্তু হ্যারি প্রকাশ্যে এরকম একটা আচরণ করাতে এখন দেখা যাচ্ছে ইউরোপ আইন করে হিটলারের স্বস্তিকা চিহ্ন নিষিদ্ধ করার উদ্যোগ নিচ্ছে সেখানে।
এখানে সেদিন যিশু একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলো আমাকে, তা হলো হিন্দুরা
তাদের মন্দিরে এই স্বস্তিকা চিহ্ন ধারণ করে থাকে। এর অর্থ তাদের কাছে স্বস্তি বা শান্তি।
হিটলার এই চিহ্ন কেন বেছে নিয়েছিলেন। হিন্দুদের সাথে হিটলারী আর্যদের কী সম্পর্ক?
প্রেসিডেন্ট নির্বাচনের আগে সিবি-এস টেলিভিশন প্রেসিডেন্ট বুশের বিপক্ষে অবস্থান
নিয়েছিলো। অন্যদিকে ফক্স টেলিভিশন সরাসরি প্রেসিডেন্টের পক্ষে। সে যাই হোক, আমেরিকায়
সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠতা না থাকলে তার জন্য
মূল্য দিতে হয়। নির্বাচনের আগে সিক্সটি মিনিটস অনুষ্ঠানে সি-বি-এস প্রচার করেছিলো
যে বুশ ভিয়েতনাম যুদ্ধে না যাবার জন্য মিলিটারি ইউনিটে মিথ্যা ডকুমেন্ট দাখিল করেছিলেন।
ঘটনাটা মিথ্যা। তড়িঘড়ি এ ধরনের প্রচারের জন্য এখন উপস্থাপক ডেন রজারসহ চারজনকে চাকরি
হারাতে হয়েছে। অনেকে এটাকে প্রেসিডেন্ট বুশের হিংসাত্মক কাজ বলে প্রচার করতে পারেন।
কিন্তু ঘটনাটা আসলেই নিজের নিয়মে হয়েছে। প্রশ্ন ওঠে - কেরি প্রেসিডেন্ট হলেও কি এদের
চাকরি যেতো? উত্তর হলো - ইয়েস। কেরি কখনোই এ সমস্ত কাজে নাক গলিয়ে নিজের আসন টলমল করে
দিতেন না। যে কারণে মাইকেল মূরের মত বুশ বিরোধীও কেরির আসরে কদর পাননি।
শত্রুর শত্রু হলেই কিন্তু আমেরিকাতে বন্ধু হওয়া যায় না। যেটা হয় আমাদের দেশে। সেখানে সালাহ উদ্দিন কাদের চৌধুরি যদি খালেদা জিয়াকে মন্দ বলেন- শেখ হাসিনা মনে করেন চৌধুরি তাঁর খালাতো ভাই। আবার কাদের সিদ্দিকী যখন শেখ হাসিনাকে অপমান করেন - তখন খালেদা জিয়া ভাবেন - আহারে আমার জানের দোস্ত কাদেরিয়া!!
বুয়েটের পুরকৌশল বিভাগের এসোসিয়েট প্রফেসর মেহেদী আহমেদ আনসারীর একটা সাক্ষাৎকার
নিয়েছেন সাপ্তাহিক ২০০০ এর জব্বার হোসেন। বাংলাদেশে যে ভূমিকম্পের সম্ভাবনা আছে তা
বলেছেন তিনি। এখন বাংলাদেশে অনেক হাই রাইজ বিলডিং হচ্ছে। কেমন অবকাঠামোর উপর উঠছে এই
ভবনগুলো? কোন ধরনের কোয়ালিটি কন্ট্রোলের ব্যবস্থা আছে কি সেখানে? প্রশ্নটা আমার।
কলম্বাস, ওহাইও

No comments:
Post a Comment