Wednesday, 26 August 2026

সিনেমাখোরের দিনলিপি ৩-জানুয়ারি-২০০৫

 



০৩০১২০০৫

গত কিছুদিনে বেশ কিছু সিনেমা দেখেছি ডিভিডি প্লেয়ারে। সব যে দারুণ ভালো সিনেমা তা বলা যাবে না। কিছু কিছু সিনেমা আছে যা প্রথাবিরোধী বা প্রথাভাঙার জন্য তৈরি। আপাত দৃষ্টিতে বিকৃতিই বলা চলে। Tales from the Gimli Hospital -    সেরকমই একটা সিনেমা। সাদা কালো এই সিনেমায় আসলে কী বোঝানো হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। দেখানো হয়েছে কোন এক মহামারি রোগে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক রোগী। তাদের শরীরে কাঁটার আঘাতে ক্ষত। তারা পরস্পর মারামারি করছে। আবার

মাছ মেরে ঘরের দরজায় ঝুলিয়ে রাখছে। 

এখানেই আরেকটা স্বল্প দৈর্ঘ সিনেমা হলো Dead Father    যেখানে দেখা যায় বাবা মারা যাবার পর ছেলে চামচ দিয়ে বাপের পেট থেকে খাবলা খাবলা মাংস খাচ্ছে।

এরকমই আরেকটা আবোল তাবোল সিনেমা হলো Revengers Tragedy.   

এই সিনেমাগুলো আবার নানারকম পুরস্কারও পায়। 

একটা দারুণ সিনেমা দেখলাম Malcolm X.  আমেরিকায় কালোদের সংগঠিত করার পেছনে এই ম্যালকম এক্স বিরাট ভূমিকা রেখেছিলেন। তিনি মুসলমান হয়েছিলেন। কিন্তু আরেকটি মুসলমান সংগঠনের গুন্ডাদের হাতে তাঁকে প্রাণ দিতে হয়েছিলো। ডেঞ্জেল ওয়াশিংটন দারুণ অভিনয় করেছেন এই চরিত্রে।

 ====

কলম্বাস, ওহাইও


No comments:

Post a Comment

Latest Post

Ken Amos — My Teacher My Mentor

  For many people, another kind of student life begins after the formal years of schooling, college, and university degrees have come to an ...

Popular Posts