Wednesday, 26 August 2026

পাঠকের দিনলিপি ২-জানুয়ারি-২০০৫

 


০২০১২০০৫

আবুল হোসেনের আত্মজীবনী ‘‘এ ছোট ভুবন আমার’’ পড়ে বেশ ভালো লাগলো। লেখকের ছোটবেলা থেকে শুরু করে ভারত আর পাকিস্তানের স্বাধীনতা লাভের সময় পর্যন্ত স্থান পেয়েছে এ লেখায়। তখনকাল কোলকাতার কবি লেখকদের জীবন, আড্ডা, সাহিত্যচর্চা, রাজনীতিচর্চা কম কথায় প্রাণবন্তভাবে ফুটে ওঠেছে এখানে। তখনকার কোলকাতায় সাহিত্যিকদের মধ্যে হিন্দু আর মুসলমান সাহিত্যরীতি আর মেলামেশার ভিন্নতাও চোখে পড়ার মত। বাঙালিরা বাঙালি হিন্দু আর বাঙালি

মুসলমানে ভাগ হয়ে ছিলো তখনো। শিক্ষিত মানুষের মধ্যে এ বিভাজন ছিলো প্রকট। সাধারণ পেশাজীবীদের মধ্যে তা থাকলেও ততটা প্রকট ছিলো না। যেমন চাষী সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, ধর্ম নিয়ে তারা রাজনীতি করতেও যায়নি, ধর্ম নিয়ে বাড়াবাড়িও করেনি। সামাজিক জীবনের সমস্যাগুলো তখনো ছিলো, এখনো আছে। শরীর থাকলে রোগ থাকার মতোই সমাজ থাকলে সামাজিক সমস্যাও থাকবে। এটাই স্বাভাবিক। 

বইটার পূর্ণাঙ্গ রূপ পড়তে পারলে ভালো লাগতো। এতদিনে বেরিয়ে গেছে নিশ্চয়। জোগাড় করতে হবে। 

------

কলম্বাস, ওহাইও

No comments:

Post a Comment

Latest Post

Ken Amos — My Teacher My Mentor

  For many people, another kind of student life begins after the formal years of schooling, college, and university degrees have come to an ...

Popular Posts