Wednesday, 30 September 2026

Google at 28

 

On 27 September, Google celebrates its birthday. The date is slightly symbolic: Google Inc. was formally incorporated on 4 September 1998, but for more than a decade the company has observed 27 September as its official birthday. In 2026, that makes Google 28 years old.

Twenty-eight years is not a long time in human history. It is less than a generation. Yet during

Sunday, 27 September 2026

গুগলের জন্মদিনে

 

২৭ সেপ্টেম্বর গুগলের প্রাতিষ্ঠানিক জন্মদিন।  এ তারিখটি অবশ্য কিছুটা প্রতীকী। Google Inc. আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। শুরুর সাত বছর ছোট্ট নতুন কোম্পানিটির জন্মদিন পালিত হয়েছে সেপ্টেম্বরের বিভিন্ন দিনে। ৪, ৭, ৮, ২৬ সেপ্টেম্বর গুগলের জন্মদিন পালন করার পর ২০০৬ সাল থেকে ২৭শে সেপ্টেম্বর গুগল তার আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে উদ্‌যাপন করে আসছে। সেই হিসেবে এবছর গুগলের বয়স হলো ২৮ বছর।

Saturday, 26 September 2026

একটু বৃষ্টি রাখিস আমার জন্য

 


সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ঝুমঝুম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি। টুপটাপ, আর ঝরঝর। মেলবোর্নে আজ গ্র্যান্ড ফাইনাল। ফুটবলের এই বিশাল আয়োজনের খাতিরে গতকাল সরকারি ছুটিও ভোগ করেছি। আকাশে মেঘমাখা রোদ ছিল। ছুটিটা ভোগই করেছি। ছুটি থাকলেই যে তা ভোগ করা যায় – তা নয়। কিন্তু কালকের ছুটিটা ভোগ করেছি কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই। ভেবেছিলাম আজ একটু বের হবো, রোদ মাখবো গায়ে। হলো না। আকাশ কাঁদতে বসেছে অভিমানী মেয়ের মতো – কখনো ফুলে ফুলে, কখনো

Thursday, 24 September 2026

Emmy Noether: A Mathematician of the Einstein Era

 



Amalie Emmy Noether was one of the most original mathematicians of the twentieth century. Her research had a profound influence on both pure mathematics and theoretical physics. In abstract mathematical research, she introduced ways of applying structural ideas to concrete problems. In theoretical physics, her theorem established a deep relationship between continuous symmetry and conservation laws. As a result, conservation of energy, conservation of momentum, and conservation of

Monday, 21 September 2026

এমি নোইটার – আইনস্টাইন যুগের গণিতবিদ

 



আমালি এমি নোইটার ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে মৌলিক গণিতবিদদের একজন। বিশুদ্ধ গণিত এবং তত্ত্বীয় পদার্থবিজ্ঞান উভয় ক্ষেত্রেই তাঁর গবেষণা ব্যাপক প্রভাব রেখেছে। বিমূর্ত গাণিতিক গবেষণায় তিনি বাস্তব কাঠামো প্রয়োগের ধারণা প্রবর্তন করেন। তত্ত্বীয় পদার্থবিজ্ঞানে তাঁর তত্ত্ব কন্টিনিউয়াস সিমেট্রি বা অবিচ্ছিন্ন প্রতিসাম্য ও সংরক্ষণ সূত্রের মধ্যে এক গভীর সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। ফলে শক্তির সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ এবং কৌণিক ভরবেগের সংরক্ষণকে আর বিচ্ছিন্ন

Saturday, 19 September 2026

সরকারি চাকরিতে উচ্চতার শর্ত

 



সম্প্রতি প্রকাশিত ৩৮তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিটা পড়ে আবারো কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়লাম। বিসিএস পরীক্ষার সাথে আমার একটি অদ্ভুত অন্যরকম অনুভূতির সম্পর্ক আছে। চিরায়ত ভালোবাসার সম্পর্কের মতো এখানে আমার না পাওয়ার বেদনা আছে, আবার পাওয়ার আনন্দও আছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার আয়োজনটা ব্যাপক এবং দীর্ঘ সময়সাপেক্ষ। বিজ্ঞপ্তি

বইমেলায় শিল্পবাণিজ্য

 


"তোমার হাতে একটা বই এঁকে দিই?"

বইমেলায় প্রবেশপথের যান্ত্রিক তল্লাশি পার হয়ে ইট বিছানো পথে মাত্র কয়েক পা এগিয়েছি। ঠিক তখনই এই প্রশ্ন। দাঁড়াতে হলো। প্রশ্নকর্তার উস্কোখুস্কো চুল, মুখে খোঁচাখোঁচা দাড়ি, নিঃশ্বাসে কড়া তামাকের গন্ধ। একটু আগেই হয়তো সিগারেট টেনেছেন। আমি কিছু বলার আগেই তিনি বাম হাতে

পাবলিক ফোন

 


অস্ট্রেলিয়ায় আমার প্রথম তিন বছর ধরে বাংলাদেশে কথা বলার একমাত্র মাধ্যম ছিল পাবলিক টেলিফোন। টেলেস্ট্রার প্রি-পেইড কলিং-কার্ড কিনতাম সপ্তাহে একবার। দশ ডলারের কার্ডে ছয় মিনিট কথা বলা যেতো। এই ছয় মিনিট কথা বলার পর পুরো এক সপ্তাহ অপেক্ষা করতে হতো পরবর্তী ছয় মিনিটের জন্য। দশ ডলার উপার্জন করার জন্য সেই সময় আমাকে দুই ঘন্টা কায়িক শ্রম দিতে হতো।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের লোকবল

 


প্রায় দুই যুগ আগে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন মনে হতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মতো এত সুখ এবং স্বাধীনতা আর কোন পেশায় নেই। সেরকম মনে হবার যথেষ্ট কারণ ছিল। দেখতাম সিনিয়র অধ্যাপকদের কেউ কেউ সারা বছর একটা ক্লাসও না নিয়ে শুধুমাত্র করিডোরে গম্ভীরভাবে হেঁটে হেঁটেই সময় কাটিয়ে দেন। আমাদের এমএসসি ক্লাসে সলিড স্টেট ফিজিক্স পড়ানোর দায়িত্ব যাঁর ছিল তিনি ছিলেন খুবই সিনিয়র অধ্যাপক। পুরো এক বছরে তিনি আমাদের একটা মাত্র ক্লাস

Thursday, 17 September 2026

একটি বরণ ও বিদায় অনুষ্ঠানের স্মৃতি

 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের সাম্প্রতিক বিদায় ও বরণ অনুষ্ঠানের ছবিতে প্রাণোচ্ছল সতীর্থদের দেখে বড়ই স্মৃতিকাতর হয়ে পড়েছি। চিরতরুণ প্রফেসর মিয়াজী ও প্রফেসর চক্রবর্তীকে দেখে মনে পড়ছে - আজ থেকে প্রায় সাড়ে ছাব্বিশ বছর আগে ১৯৯১ সালের ১৭ নভেম্বর আমরা মইনুল হক মিয়াজীদের ব্যাচকে ডিপার্টমেন্টে বরণ করেছিলাম। আমরা তখন অনার্স পাস করে মাস্টার্সের ক্লাস শুরু করেছি কোন রকমে। বিভাগীয় সভাপতি হিসেবে তখন দায়িত্ব শেষ করেছেন প্রফেসর সৈয়দ

বাল্মিকী কাহিনি

 


রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মিকীর কাহিনি আমরা অনেকেই জানি। তিনি একসময় ভয়ানক দস্যু ছিলেন। তখন তাঁর নাম ছিল রত্নাকর। জনগণের ধন লুঠ করাই ছিল রত্নাকরের কাজ। সাধারণ জনগণ দস্যুদের সবযুগেই ভয় পায়। তখনো পেতো, এখনো পায়। দস্যুর দস্যুবৃত্তির বিরুদ্ধে কখনোই তারা মুখ খোলে না। একবার এক ঋষি সাহস করে দস্যু রত্নাকরকে জিজ্ঞেস করেছিলেন – “তুমি  জনগণের কষ্টার্জিত ধন লুন্ঠন করছো কেন? সৎভাবেও তো বেঁচে থাকা যায়।“

Monday, 14 September 2026

বাংলাদেশি ডাক্তার সমাচার ১: তোফা ও তহুরা

 


আমাদের ডাক্তারদের নিয়ে গর্ব করার মতো অসংখ্য ঘটনা প্রতিদিনই ঘটছে বাংলাদেশে। কিন্তু ডাক্তারদের সমালোচনা করার ব্যাপারে আমরা যতটা উৎসাহী, প্রশংসা করার ব্যাপারে ততটাই কৃপণ। আর ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানানো তো মনে হয় আমাদের সংস্কৃতিতেই নেই।

গতকাল (১/৮/২০১৭) বাংলাদেশের সার্জারির ইতিহাসে আরেকটি মাইলফলক স্থাপিত হয়েছে আমাদের ডাক্তারদের হাতে ঢাকা মেডিকেল কলেজে। দশ মাস বয়সী জোড়া লাগানো যমজ শিশু তোফা ও

Friday, 11 September 2026

রাজকন্যে সবিতা

 


আমার মা ছিলেন নিরক্ষর, বাবার পড়ালেখা চতুর্থ শ্রেণি পর্যন্ত। লেখাপড়া করতে পারেননি বলে লেখাপড়ার প্রতি প্রচন্ড ভালোবাসা ছিল বাবার। তাই নিজের ছেলেমেয়েদের পড়াশোনা করানোটাই ছিল তাঁর জীবনের প্রধান লক্ষ্য। আমাকে অক্ষরজ্ঞান দেবার যোগ্যতা ছিল না মায়ের, বাবার ছিল না সময়। আমার হাতেখড়ি আমার দিদি ও দাদার হাতে। তাদের হাত ধরে তাদের খাতাতেই আমার আঁকিবুঁকির

September 11

 

Beams of light at the site of the Twin Towers in New York City, in memory of those who were killed. Photo: pxfuel.com


September 11, 2001 - Nine-Eleven, according to the American way of writing dates. Over the twenty five years since that day, political, cultural, economic and, above all, religious divisions around the world have increased sharply. This single date changed not only America, but the entire world.

Wednesday, 9 September 2026

একজন হাসিখুশি মানুষ - মেহের আপা

 


মেহেরআপার সাথে আমার পরিচয় হয়েছিল প্রায় ত্রিশ বছর আগে শাহীন কলেজে যোগ দেয়ার পর। তখন বিমান বাহিনীর একটি বাসে আমরা শহর থেকে কলেজে যেতাম প্রতিদিন সকালে। মেহেরআপা বাসে উঠতেন দেওয়ানহাট থেকে। মুখে স্মিত হাসি লেগেই থাকতো। 

দীপু সানার মৃত্যুর জন্য আসলে কে দায়ী?

 


ঢাকা শহরের বড়লোকরা যখন বড় বড় বাড়ি বানান কত লক্ষ কোটি টাকা খরচ করেন, পাল্লা দিয়ে জেল্লা বাড়ান দালান কোঠার। কিন্তু লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা তাঁদের নির্মাণাধীন ইমারতের পাশ দিয়ে, নিচে দিয়ে হেঁটে যান – তাদের জীবনের নিরাপত্তার জন্য সামান্য কয়েকটি টাকা খরচ করে নিরাপদ বেষ্টনির ব্যবস্থা করেন না। 

পেলাগোরনিস স্যানডারসি

 


এই পাখিটির পাখার দৈর্ঘ্য বিশ থেকে চব্বিশ ফুট, পায়ের দৈর্ঘ্য প্রায় ছয় ফুট, প্রায় দুই ফুট লম্বা ঠোঁটে অনেকগুলি ধারালো দাঁত, আনুমানিক ওজন চল্লিশ কেজিরও বেশি। দুই কোটি সত্তর লক্ষ বছর আগে এরকম পাখি উড়ে বেড়াতো পৃথিবীর আকাশে। এই পাখিটির নাম পেলাগোরনিস স্যানডারসি। আমেরিকা সাউথ ক্যারোলাইনা থেকে এই পাখির ফসিল পাওয়া গেছে ১৯৮৩ সালে।

ছবি ও তথ্য:  সায়েন্টিফিক অ্যামেরিকান


Tuesday, 8 September 2026

সত্যিকারের জেমস বন্ড

 


ইয়ান ফ্লেমিং-এর জেমস বন্ড সিরিজের বইগুলি আমরা অনেকেই পড়েছি। মূল বইগুলি পড়ার চেয়েও জেমস বন্ড সিরিজের সিনেমাগুলি এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে জেমস বন্ড বললেই আমরা একজন দুর্ধর্ষ ব্রিটিশ স্পাইয়ের মুখ মনে করি – শন কনারি, টিমুথি ডালটন, রজার মুর, পিটার্স ব্রসন্যান, কিংবা ড্যানিয়েল ক্রেইগ – যার যাঁকে পছন্দ। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না –

আলমাস দিনারের দিন শেষ

 


চট্টগ্রাম শহরের সিনেমাহলগুলি যখন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছিল, তখনো কোনোরকমে টিম টিম করে জ্বলছিল আলমাস ও দিনার সিনেমার বাতিগুলি। কোভিডের সময়েও হয়তো ক্ষীণ আশা ছিল – মহামারী শেষে আবার বাজবে বেল, উঠবে পর্দা। কিন্তু শেষ রক্ষা হয়নি। এবার গিয়ে দেখলাম কফিনের শেষ পেরেক মারা হয়ে গেছে। ভবনের বাইরে যেখানে সাঁটা থাকতো বিশাল পোস্টার, নিয়ন আলোয়

Wednesday, 2 September 2026

Quantum Computers: Energy-Efficient or Power-Hungry?

 


Only forty years ago, the number of mobile-phone users in the world was tiny. Consider the 1980s. Mobile phones were not yet part of people’s everyday lives; in fact, they were hardly within reach of ordinary people at all. At that time, total global electricity consumption was about 7,300 terawatt-hours (TWh) per year. [1 terawatt = 1 million megawatts = 1 trillion watts.] By 2024, following the rise of thousands of electricity-dependent technologies—including

কোয়ান্টাম কম্পিউটার: বিদ্যুৎ সাশ্রয়ী নাকি বিদ্যুৎখেকো

 


আজ থেকে মাত্র চল্লিশ বছর আগেও পৃথিবীতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল হাতেগোণা। ধরা যাক ১৯৮০র দশকের কথা। মোবাইল ফোন তখনও মানুষের দৈনন্দিন কাজকর্মের অংশ হওয়াতো দূরের কথা, সাধারণ মানুষের আশেপাশেও ছিল না। সেই সময় পৃথিবীতে বিদ্যুৎ শক্তির মোট ব্যবহারের পরিমাণ ছিল বছরে প্রায় ৭,৩০০ টেরা-ওয়াট-আওয়ার (TWh)। [১ টেরা-ওয়াট = ১ মিলিয়ন মেগা-ওয়াট = ১ লক্ষ কোটি ওয়াট]। ২০২৪ সালের মধ্যে মোবাইল ফোন, স্মার্টফোন, পারসোনাল কম্পিউটিং, ক্লাউড

Latest Post

চাঁদের নাম লুনা - প্রথম পর্ব

চাঁদের নাম লুনা ক্লাসে ঢুকে আমাকে দেখেই হৈ চৈ করে উঠলো ফারজানা, স্বাতী আর চিত্রা। তিনজনই আজ এক সাথে এসেছে।             "ওয়াও নয়ন, তোকে ...

Popular Posts