This is a personal blog of
Dr Pradip Deb.
Our everyday sciences,
hobbies,
literature,
travel
and
many other human issues
are discussed here.
প্রদীপ দেবের ব্লগ।।
Pages
- Home
- About Me
- ENGLISH BLOG
- Science
- Scientists
- Science Talks
- Miscellaneous
- Book Reviews
- Memoirs/Remembrance
- আমার বইগুলি
- রিফাৎ আরা রচনাসমগ্র
- কবিতাপাঠ
- গল্পপাঠ
- শিশুদের জন্য গল্পপাঠ
- ছিন্ন পাতার সাজাই তরণী
- স্বপ্নলোকের চাবি
- বিজ্ঞান বক্তৃতা
- শিশুদের গণিত
- বিজ্ঞান
- বিজ্ঞানী
- ব্যক্তিত্ব
- বিবিধ প্রসঙ্গ
- পাঠ প্রতিক্রিয়া
- সিনেমা
- ভ্রমণ
- গল্প
- প্রবাস
- শিক্ষা
- স্মৃতিচারণ
Monday, 30 April 2018
Sunday, 29 April 2018
বাঙালি নারীরা তাদের ঐতিহ্য হারাচ্ছে
বাংলাদেশের
দৈনিক সংবাদপত্রগুলোতে একটা পাতা থাকে শুধুমাত্র মহিলাদের জন্য - মহিলাদের পাতা।
সপ্তাহে একদিন সেখানে শুধুমাত্র মেয়েদের লেখা প্রকাশিত হয়। দৈনিক পূর্বকোণ-এর
মহিলাদের পাতায় অ্যানি একসময় লিখতে শুরু করেছিল। তার তখনকার লেখাগুলো আমি দেখে
দিতাম। পূর্বকোণের মহিলাদের পাতায় একটা সিরিজ আলোচনা শুরু হয়েছিল 'বাঙালি নারীরা
তাদের ঐতিহ্য হারাচ্ছে' শিরোনামে। চট্টগ্রামের বিশিষ্ট লেখকদের মধ্যে যাঁরা মহিলা তাঁদের
অনেকেই লিখলেন সেখানে। অ্যানিরও একটা লেখা প্রকাশিত হলো। তার লেখার সমালোচনা করে
একটি লেখা প্রকাশিত হলো। অ্যানির লেখার পক্ষে একটি লেখা তৈরি করে নিয়ে গেলাম
পূর্বকোণ অফিসে। পত্রিকা অফিসের কারো সাথে, কোন সম্পাদকের সাথে আমার ব্যক্তিগত
পরিচয় ছিল না। কারো সাথে আমার নিজের লেখা নিয়ে আলোচনা করতেও আমার স্বস্তি হয় না।
আমি সাধারণত পত্রিকা অফিসের চিঠির বাক্সে লেখা ফেলে দিয়ে আসতাম। সেদিন এই লেখাটা
নিয়ে ভেতরে গেলাম। তখন মহিলাদের পাতা সম্পাদনা করতেন সাংবাদিক বিশ্বজিত চৌধুরি।
তিনি লেখাটি হাতে নিয়েই বললেন, মহিলাদের পাতায় তো পুরুষ লেখকের লেখা প্রকাশ করা হয়
না। তাহলে? লেখাটা নিয়ে চলে আসার সিদ্ধান্ত নেয়ার আগেই তিনি বললেন, "একজন
মহিলার নামে লেখাটি প্রকাশ করা যাক। একটা নাম দেন।" সেই মুহূর্তে যে নামটা
মনে এসেছিল - সেই নামেই লেখাটি প্রকাশিত হয়েছিল ১৯৯৪ সালের ৯ জানুয়ারি।
একালের দেবদাস
![]() |
বিংশ
শতাব্দীর দ্বিতীয় দশকে রচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবদাস' পুরো বিংশ
শতাব্দী জয় করে এ
শতাব্দীতেও নতুন রূপে ফিরে এসেছে বিভিন্ন সিনেমা ও নাটকে। সেই
নির্বাক যুগের সিনেমা থেকে শুরু করে এবছরের ঈদের টেলিফিল্মেও বার বার ফিরে এসেছে
দেবদাস-পার্বতী-চন্দ্রমুখীর কাহিনি।
![]() |
| ১৯৫৫ সালে বিমল রায় পরিচালিত দেবদাসের পোস্টার |
চাষী নজরুল ইসলাম পরিচালিত দেবদাস
|
![]() |
| সঞ্জয় লীলা বনশালির দেবদাস |
![]() |
| চাষী নজরুল ইসলামের রঞিন দেবদাস |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবদাস'
উপন্যাস নিয়ে গত প্রায় এক শ' বছর ধরে অনেকগুলো নাটক সিনেমা তৈরি হয়েছে। সেই ১৯২৮
সালে নির্বাক সিনেমার যুগে পরিচালক নরেশ মিত্র তৈরি করেছিলেন প্রথম 'দেবদাস'।
তারপর ১৯৩৫ সালে প্রমথেশ বড়ুয়া'র দেবদাস বাংলা সিনেমার জগতে চিরায়ত চলচ্চিত্রের
মর্যাদা পায়। পরের বছর প্রমথেশ বড়ুয়া হিন্দিতে দেবদাস তৈরি করেন। ১৯৩৭ সালে তিনি
আবার দেবদাস তৈরি করলেন অহমিয়া ভাষায়। তারপর থেকে কয়েক বছর পর পর দেবদাস সিনেমা
তৈরি হচ্ছে তো হচ্ছেই। একবিংশ শতাব্দীর শুরুতে সঞ্জয় লীলা বনশালী শাহরুখ খানকে
নিয়ে যে দেবদাস বানালেন তাতে শরৎ চাটুয্যের আসল দেবদাসের কিছু থাকুক বা না থাকুক -
ভারত বাংলাদেশের নতুন প্রজন্ম দেবদাসকে সম্পূর্ণ জমকালো রূপে দেখতে পেলো। ব্যর্থ প্রেমের
এই সাদামাটা কাহিনিটি মানুষ কেন এত পছন্দ করে তা গবেষণার বিষয়।
শফিক রেহমান সাহেব তাঁর যায় যায় দিন
ম্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশে ভালোবাসা দিবস উদ্যাপন করার ব্যাপারে মানুষকে
উদ্যোগী করে তুলেছিলেন। তিনি যায় যায় দিন সাপ্তাহিকে পাঠকের লেখা নিয়ে ভালোবাসা
সংখ্যা প্রকাশ করতে শুরু করেছিলেন।
আমার
'একালের
দেবদাস' প্রকাশিত হয়েছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের ভালোবাসা সংখ্যায়।
Subscribe to:
Posts (Atom)
Latest Post
রাজকন্যে সবিতা
আমার মা ছিলেন নিরক্ষর, বাবার পড়ালেখা চতুর্থ শ্রেণি পর্যন্ত। লেখাপড়া করতে পারেননি বলে লেখাপড়ার প্রতি প্রচন্ড ভালোবাসা ছিল বাবার। তাই নিজের ...
Popular Posts
-
প্রথম অধ্যায় স্যাটেলাইটের সংক্ষিপ্ত ইতিহাস পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। পৃথিবীর কোথায় কী হচ্ছে তা ইচ্ছে করলে আমরা সরাসরি দেখতে ...
-
আমাদের শরীরের মতো এত জটিল স্বয়ংক্রিয় যন্ত্র আর একটিও নেই। শরীরের ছোটখাট সমস্যাগুলির সমাধান শরীর নিজে নিজেই করে ফেলে। অনেক সময় আমরা জানতেও ...
-
অনেকেই বলেন - আজকাল সবকিছু অনিশ্চিত হয়ে উঠছে, কখন কী হবে তা আগে থেকে কিছুই বলা যাচ্ছে না – ইত্যাদি। কিন্তু একটু ভেবে দেখলেই বোঝা যাবে যে...
-
চাঁদের তিথি চাঁদের একদিন (অর্থাৎ চাঁদ নিজের অক্ষের ওপর একবার ঘুরতে যে সময় নেয়) পৃথিবীর প্রায় এক মাসের সমান। পৃথিবী থেকে যখন চাঁদ দ...
-
আন-আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউ-এফ-ও সম্পর্কে প্রচারণা শুরু হয়েছিল গত শতাব্দীর মাঝামাঝি সময়ে। ১৯৪৭ সালের জুলাই মাসে আমেরিকার নিউ মেক...
-
সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা পৃথিবীর অনেক ভাষায় রূপান্তরিত হওয়া উচিত। বিশ্বজনীন ভাষায় যাঁদের দখল আছে, তাঁরা তা করছেন কিছু কিছু। বিশ্বজনীন ভ...
-
ইয়ামিন আর প্রকৃতির ভালোবাসার গল্প ‘কিছু সাদা টিউলিপ’। দু’জন দুই পথের, দুই ধর্মের, দুই প্রকৃতির মানুষ – কিন্তু ভালোবাসার টানে মিলে যায় এক প...
-
#স্বপ্নলোকের_চাবি_৫৩ “এই রেলস্টেশনের স্থপতি কে ছিলেন?” কমলাপুর রেলস্টেশনের বিশাল ছাতার আকৃতির ছাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো প্রদীপ নাথ। “...
-
#স্বপ্নলোকের_চাবি_৫৪ “ভারতের দালালেরা – হুসিয়ার সাবধান।“ “খুঁজে খুঁজে দালাল ধর, সকাল বিকাল জবাই কর।“ স্লোগানের শব্দে ঘুম ভেঙে গেলো। মনে হ...
-
সত্যেন্দ্রনাথ বসু: বোসন কণার জনক দ্বাদশ অধ্যায় আবার কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের 'খয়রা প্রফে...
















































