Sunday, 14 June 2020

মেঘনাদ সাহা - পর্ব ৭


বিয়ে

১৯১৮ সালের ১৬ জুন বিক্রমপুরের রাধারাণী রায়ের সাথে বিয়ে হলো মেঘনাদ সাহার। মেঘনাদের বয়স তখন ২৫, আর রাধারাণীর মাত্র ১৪। মেঘনাদ তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, ডিএসসির থিসিস জমা দিয়েছেন। আর রাধারাণীর পড়াশোনা ক্লাস সিক্স পর্যন্ত।

            রাধারাণীর বাবা বিক্রমপুরের খুবই প্রভাবশালী মানুষ। তাঁর ধন সম্পদের তুলনায় মেঘনাদ হতদরিদ্র। কিন্তু রাধারাণীর বাবা মেঘনাদের জ্ঞানসম্পদকে ভালবেসে মেয়েকে তুলে দিয়েছিলেন তাঁর হাতে।

            সেই থেকে রাধারাণী মন-প্রাণ দিয়ে স্বামী মেঘনাদের সেবা করে গেছেন - দ্বিধাহীন প্রশ্নহীন আনুগত্যে। ১৯১৮ থেকে ১৯৫৬ পর্যন্ত ৩৮ বছর সংসার করেছেন রাধারাণী ও মেঘনাদ সাহা।

No comments:

Post a Comment

Latest Post

বিদায় দীপঙ্করস্যার

  বাঁশখালীর বিশিষ্ট আইনজীবী দীপংকর দে মহাশয়ের জীবনাবসান হয়েছে আজ সকালে। সবার কাছে খ্যাতিমান আইনজীবী হিসেবে পরিচিত হলেও, পারিবারিক সূত্রে তিন...

Popular Posts