Friday, 27 March 2026

রন্টজেনের জন্মদিনে

 

আমাদের সময়ের স্কুলের বিজ্ঞান বইতে এক্সরেকে বলা হতো  রঞ্জন রশ্মি। এক্স রশ্মি যিনি আবিষ্কার করেছিলেন – তাঁর নাম ‘রঞ্জন’ বলেই জানতাম আমরা। জার্মান উচ্চারণে যা ‘রন্টগেন’ – আক্ষরিক ইংরেজি অনুবাদে তা হয়ে উঠেছে রন্টজেন। পৃথিবীতে প্রতি বছর শুধুমাত্র রোগনির্ণয়ের জন্যই এক্স-রে করা হয় চারশ কোটির বেশি। চিকিৎসায় ব্যবহৃত সিটি-স্ক্যান, ফ্লুরোস্কোপি, ইন্টারভেনশনাল রেডিওলজি, রেডিওথেরাপি ইত্যাদি হিসেবে ধরলে বছরে এক্স-রের সংখ্যা দাঁড়াবে ছয় শ কোটিরও বেশি। এর বাইরে এক্স-রের অন্যান্য ব্যবহারগুলি যদি ধরি – প্রত্যেকটি এয়ারপোর্টে নিরাপত্তা চেকিং, সীমান্তের চেকিং, বিভিন্ন কলকারখানায় ব্যবহৃত এক্স-রে ইত্যাদি সব ধরলে বছরে প্রায় পনের শ কোটির বেশি এক্স-রে করা হয়। সেই ১৮৯৫ সালের নভেম্বরে রন্টজেন এক্স-রে আবিষ্কারের ঘোষণা দেয়ার পর থেকেই এক্স-রের ব্যবহার দিনদিন বেড়েই চলেছে।

রন্টজেন যদি এক্স-রে আবিষ্কারের প্যাটেন্ট নিতেন – তিনি কিংবা তাঁর কোম্পানি যে কী পরিমাণ ধনসম্পদের মালিক হয়ে যেতেন তা বলাই বাহুল্য। রন্টজেনকে অনেকেই বলেছিলেন এক্স-রে আবিষ্কারের প্যাটেন্ট নিতে। কিন্তু তিনি তাতে সাড়া দেননি। তিনি বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে ব্যবসা করতে রাজি হননি।

এক্স-রে’র আবিষ্কারক প্রফেসর উইলহেলম রন্টজেন এতটাই মাটির মানুষ ছিলেন যে – তিনি কখনোই চাননি যে তাঁর নাম কেউ জানুক। সবাই যখন প্রস্তাব করেছিল তাঁর আবিষ্কারের নাম তাঁর নামেই রাখা হোক – তিন রাজি হননি। আমেরিকানরা যদিও এক্স-রেকে ‘রন্টজেন রে’ বলেন মাঝে মাঝে, কিন্তু রণ্টজেনের দেয়া ‘এক্স-রে’ নামটিই রয়ে গেছে সবখানে।

এক্স-রে আবিষ্কার নিয়ে শুধুমাত্র একবার বৈজ্ঞানিক বক্তৃতা দিয়েছিলেন রন্টজেন। এরপর শত অনুরোধেও তাঁকে রাজি করানো যায়নি আর কোনো বৈজ্ঞানিক বক্তৃতায়। এক্স-রে আবিষ্কারের উপর গবেষণাপত্রও তিনি প্রকাশ করেছেন মাত্র একটি-ই। কিন্তু তাঁর আবিষ্কারের প্রভাব এতটাই বেশি যে প্রথম নোবেল পুরষ্কার তাঁর হাতে তুলে দিতে খুব বেশি ভাবতে হয়নি নোবেল কমিটিকে।

১৮৪৫ সালের ২৭ মার্চ জার্মানির লেনেপ শহরে তাঁর জন্ম। ছোটবেলা কেটেছে নেদারল্যান্ডে। ইউট্রেক্‌ট টেকনিক্যাল স্কুলে পড়াশোনা করেছিলেন, কিন্তু ফাইনাল পরীক্ষায় পাস করতে পারেননি। সার্টিফিকেট ছাড়াই তাঁকে স্কুল ত্যাগ করতে হয়েছিল। এরপর জুরিখের পলিটেকনিক্যালে  ভর্তি হয়েছিলেন। লেখাপড়া তিনি করেছেন নিজের মতোই। আহামরি কোনো ভালো রেজাল্ট তিনি কোনদিনই করেননি। চুপচাপ নিজের মতো নিখুঁত কাজ করতে ্পছন্দ করতেন তিনি। নিজের স্ত্রী বার্থা ছাড়া তেমন কোনো বন্ধুও ছিল না তাঁর। ১৯১৯ সালে বার্থার মৃত্যুর পর একেবারে একা হয়ে পড়েন তিনি।  প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে মারাত্মক মুদ্রাস্ফিতি হয়। সেই সময় প্রায় নিঃস্ব হয়ে পড়েন তিনি। এক্স-রের প্যাটেন্ট নিলে যিনি হতে পারতেন পৃথিবীর সেরা ধনীদের একজন, তাঁকেই জীবনের শেষের দিকে পড়তে হয়েছে নিদারুণ অর্থকষ্টে। ১৯২৩ সালের ১০ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।

ভীষণ নিভৃতচারী এই বিজ্ঞানী বিখ্যাত হতে চাননি কোনদিন। তাই বিখ্যাত হয়ে যাবার পর খ্যাতির বিড়ম্বনা থেকে বাঁচার জন্য আরো নিভৃতচারী হয়ে গিয়েছিলেন। তাঁর সমস্ত গবেষণা তাঁর মৃত্যুর পর পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে গিয়েছিলেন তিনি।

আমি এক্স-রে নিয়ে সরাসরি পড়াশোনা করছি গত আঠারো বছর ধরে। প্রতিদিন অনুভব করছি কী গভীরভাবেই না আমরা রন্টজেনের কাছে ঋণী। 

Sunday, 22 March 2026

তাবাসসুম নাজ - এর 'বিবাহ বিভ্রাট অথবা ভালোবাসা'

 



মলাটের পরিচিতি থেকে জানা গেলো তাবাসসুম নাজ প্রবাসী চিকিৎসক। বিনা চেষ্টায় লেখক হয়ে গেছেন পেন্সিল গ্রুপে লিখতে লিখতে। তাতে কোনো সমস্যা নেই। কে কীভাবে লেখক হলেন সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লেখক হিসেবে বিশেষ কেউ হয়ে ওঠার পর।

এই উপন্যাসটির কাহিনি খুব বেশি সিনেমাটিক। অনেকটা সিনেমা দেখে উপন্যাস লেখার মতো। সেই অনেক কাল আগে সাদাকালোর যুগেই এরকম কাহিনির সিনেমা হয়ে গেছে।

আশির আহমেদ - এর 'সোরাকাশ'

 


আশির আহমেদ-এর লেখা এই বইটি পড়ার আগে পড়িনি। তবে আশির আহমেদ নামটি বেশি পরিচিত। লেখক হিসেবে না হলেও – অন্য একটি কারণে তিনি বাংলাদেশের অনেকের কাছেই পরিচিত। জাপানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি অনেকগুলি বই লিখে ফেলেছেন বলেও শুনেছি। তবে এখনো সেই বইগুলি পড়া হয়ে ওঠেনি।

Saturday, 21 March 2026

Shen Yun Experience

 


I went to see the Shen Yun show. After spending millions of dollars on advertising and placing those ads in front of us day and night, I was partly tempted by the publicity — but mostly I went because of a long-held curiosity. I expected to see a continuous reflection of five thousand years of Chinese civilization, to understand why this show is banned in modern China, and to witness with my own eyes what kind of magic allows them to present such

সৃজিত মুখার্জির 'লহ গৌরাঙ্গের নাম রে'

 


বাংলা সিনেমা তৈরির কারখানায় সম্ভবত সবচেয়ে বেশি উৎপাদন হারের রেকর্ড পরিচালক সৃজিত মুখার্জির। ২০১০ সালে অটোগ্রাফ থেকে শুরু করে পরের পনের বছরে ২৯টি কাহিনীচিত্র, এক ডজন ওয়েব সিরিজসহ আরো কত কাজ যে তিনি করে ফেলেছেন। তাঁর সিনেমাগুলি দেখতে বসলে দেখা হয়ে যায়। আধুনিক চলচ্চিত্র পরিচালকের যা যা দক্ষতা থাকা দরকার – তার সবগুলিই সৃজিতের আছে। তাই তাঁর কাজ দেখতে বসার আগে একটি বিশেষ প্রত্যাশা থাকে দর্শকের।

Friday, 20 March 2026

শেন ইউন প্রতিক্রিয়া

 


শেন ইউন শো দেখে এলাম। লক্ষ লক্ষ ডলার খরচ করে এরা দিনরাত চোখের সামনে যেসব বিজ্ঞাপন ঠুসে দিয়েছে – কিছুটা তাতে প্রলুব্ধ হয়ে তো বটেই – তবে অনেকটা দীর্ঘদিনের লালিত কৌতূহল থেকেও। পাঁচ হাজার বছরের চৈনিক সভ্যতার ধারাবাহিক প্রতিফলন দেখা যাবে, আধুনিক চীনে এই শো নিষিদ্ধ করার কারণ জানা যাবে, আর কী এমন জাদুবলে তারা এসব চোখ ধাঁধানো নৃত্যকলা মঞ্চে প্রদর্শন করে – চাক্ষুষ করার ইচ্ছে – সব মিলিয়ে গগনচুম্বী উচ্চাশা নিয়ে হাজির হলাম প্লেনারি থিয়েটারে।

Thursday, 19 March 2026

নিউটনের প্রিন্সিপিয়া: মহাবিশ্বের মহাগ্রন্থ

 


কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত গবেষণাগ্রন্থগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই “থ্রি হানড্রেড ইয়ারস অব গ্র্যাভিটেশান” প্রকাশিত হয়েছে ১৯৮৭ সালে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং ওয়ারনার ইসরায়েল এই বইটির সম্পাদনা করেছেন। এই বইটি বিজ্ঞানের ইতিহাসের অনন্য এক আবিষ্কারের স্বীকৃতি – যে আবিষ্কারের নাম “মহাকর্ষ”। ১৬৮৭ সালে স্যার আইজাক নিউটনের ‘প্রিন্সিপিয়া’ প্রকাশের ঠিক তিন শ বছর পর প্রকাশিত এই ‘মহাকর্ষের তিন শ বছর’ বইটি নিউটনের

Monday, 9 March 2026

Happy Birthday Steve Jobs

 



On 24 February 1955, when the baby boy was born in a hospital in San Francisco, he was given the name Abdul Latif Jandali. His biological father, Abdul Fattah Jandali, came from a wealthy Muslim family in Syria. He had come to the University of Wisconsin in the United States to pursue a PhD in Political Science. There he fell in love with Joanne Schieble.

Sunday, 8 March 2026

International Women’s Day 2026

 


The graph below shows the global ratio of female and male students at the university level. Observing the ratio over the past 55 years from 1970 to 2025, we can see that the number of female students has been steadily increasing since 1975, and over the last decade, starting from 2015, the total number of female students at universities has surpassed the total number of male students. Unfortunately, in the world’s most populous countries, women still face discrimination by men at every step in various ways.

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সারাবিশ্বের মোট নারী শিক্ষার্থী ও পুরুষ শিক্ষার্থীর অনুপাতের একটি পরিসংখ্যান নিচের গ্রাফে দেয়া আছে। ১৯৭০ থেকে ২০২৫ সাল পর্যন্ত গত ৫৫ বছরের অনুপাত খেয়াল করলে দেখতে পাবেন ১৯৭৫ সাল থেকে নারী শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে ক্রমশ বাড়ছে, এবং ২০১৫ সাল থেকে শুরু করে গত দশ বছরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট নারী শিক্ষার্থীর সংখ্যা, মোট পুরুষ শিক্ষার্থীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বিশ্বের জনবহুল দেশগুলিতে দুর্ভাগ্যজনকভাবে নারীকে প্রতি পদে পদে পুরুষদের হীনতার শিকার হতে হয় বিভিন্নভাবে। তবুও নারীরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে – এর সম্পূর্ণ কৃতিত্ব নারীদেরই।

Wednesday, 4 March 2026

ইমদাদুল হক মিলনের "প্রিয় হুমায়ূন আহমেদ"

 



বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের সাথে ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করেছেন আরেকজন জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন। লেখাগুলি তিনি ধারাবাহিকভাবে লিখেছিলেন তাঁর সম্পাদিত পত্রিকায় – হুমায়ূন আহমেদ যখন শেষবার অসুস্থ হয়ে নিউইয়র্কের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বইতে বর্ণিত ঘটনাগুলি বাংলাদেশের পাঠকের জানা। এর অনেক ঘটনা হুমায়ূন আহমেদ নিজেই লিখেছেন তাঁর বিভিন্ন লেখায়।

Tuesday, 24 February 2026

স্টিভ জবস-এর জন্মদিনে

 



১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি সান ফ্রানসিসকোর এক হাসপাতালে যখন ছেলেটির জন্ম হয় – তখন তার নাম রাখা হয়েছিল আবদুল লতিফ জানদালি। ছেলেটির জন্মদাতা পিতা আবদুল ফাত্তাহ জানদালি ছিলেন সিরিয়ার এক ধনী মুসলিম পরিবারের সন্তান। তিনি আমেরিকার ইউনিভার্সিটি অব উইসকনসিনে এসেছিলেন পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করার জন্য। সেখানেই তিনি প্রেমে পড়েছিলেন জোয়ান শিয়েবল-এর। জোয়ানের পরিবার ছিল কট্টর ক্যাথলিক। জোয়ানের বাবা-মা

Monday, 16 February 2026

Maria Cunitz: Astronomy’s Overlooked Genius

 



We all know the role of Johannes Kepler in the revolution of astronomy. The theoretical explanation of the motion of all planets and celestial bodies in space comes from Kepler’s three laws. But it was the astronomer Maria Cunitz who played a pioneering role in making Kepler’s theory more precise and easier to understand. Maria Cunitz was an extraordinary, yet often underestimated, figure of the astronomical revolution and a contemporary of Johannes Kepler.

Sunday, 15 February 2026

মারিয়া কুনিৎজ – জ্যোতির্বিজ্ঞানের অন্যতম অগ্রদূত

Pictures of Maria Cunitz - MacTutor History of Mathematics

 

জ্যোতির্বিজ্ঞানের বিপ্লবে জোহানেস কেপলারের ভূমিকা আমরা সবাই জানি। মহাকাশের সব গ্রহ নক্ষত্রের গতির তাত্ত্বিক ব্যাখ্যা কেপলারের তিনটি সূত্র থেকে পাই। কিন্তু কেপলারের তত্ত্বকে নির্ভুল এবং সহজবোধ্য করে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন  জ্যোতির্বিজ্ঞানী মারিয়া কুনিৎজ। মারিয়া কুনিৎজ ছিলেন জোহানেস কেপলারের সমসাময়িক জ্যোতির্বৈজ্ঞানিক বিপ্লবের অসাধারণ, অথচ প্রায়শই অবমূল্যায়িত ব্যক্তিত্ব।

Monday, 26 January 2026

Fusion Energy: Present and Future

 


What is the source of energy of this vast, dynamic universe in which such enormous activity is taking place — billions of galaxies racing through space at tremendous speed, billions of stars within each galaxy, black holes, planets and moons revolving around stars — all held together by the invisible force of gravity? Where does this enormous amount of energy come from? By what process is this energy produced? If the answer must be given in one word, that answer is — fusion.

ফিউশন শক্তির বর্তমান ও ভবিষ্যৎ

 


আমাদের এই বিশাল মহাবিশ্বের যে বিপুল কর্মযজ্ঞ চলছে – এই যে প্রচন্ড গতিতে ধাবমান কয়েক শত কোটি গ্যালাক্সি, গ্যালাক্সির ভেতর কোটি কোটি নক্ষত্র, ব্ল্যাকহোল, নক্ষত্রগুলির চারপাশে ঘূর্ণায়মান গ্রহ-উপগ্রহ – সবকিছুকে অদৃশ্য মহাকর্ষ বলের মাধ্যমে টেনে রাখাসহ সমস্ত মহাজাগতিক কাজকর্ম নিয়ে প্রচন্ড বেগে চলমান এই মহাবিশ্বের শক্তির উৎস কী? কোত্থেকে আসছে এই বিপুল পরিমাণ শক্তি?কোন্‌ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে এই শক্তি? এক শব্দে যদি এই প্রশ্নের উত্তর দিতে হয়, এর উত্তর হবে – ফিউশন।

Thursday, 15 January 2026

রিফাৎ আরার অগ্রন্থিত ছোটগল্প: ভুল

 


বাসের সিঁড়িতে লাফ দিয়ে উঠতেই তৃতীয় সারির সিটে বসা মানুষটার সাথে চোখাচোখি হল সুজনের। দুজনেই দুজনার দিকে তাকিয়ে রইল এক মুহূর্ত। মানুষটা চোখ ফিরিয়ে নিলেন। কিন্তু সুজনের মনে হলো ক্ষণকাল নয় অনন্তকাল তিনি এভাবে তাকয়ে আছেন তার দিকে। মাথা নিচু করে সিঁড়িতে স্থবির হয়ে রইল, তারপর পেছনের যাত্রীর ‘পথ ছাড়েন’ শুনে কোনমতে পা দুটোকে টেনে ওপরে তুলল। একটু আগে পা দুটোতে যে তুরঙ্গম গতি ছিল এখন মনে হচ্ছে সেগুলো অসাড় অবশ। ব্যাকপ্যাকটা মাথার

Thursday, 8 January 2026

Hawking Temperature

 


Today is Stephen Hawking’s birthday. He would be 76 + 8 years old today. He was born on 8 January 1942. He celebrated his 76th birthday during his lifetime in 2018. After Einstein, no other scientist has achieved popularity comparable to Hawking’s.

হকিং তাপমাত্রা

 



আজ স্টিফেন হকিং-এর জন্মদিন। তিনি আজ ৭৬ + ৮ হলেন। ১৯৪২ সালের ৮ জানুয়ারি তাঁর জন্ম। জীবদ্দশায় ৭৬ তম জন্মদিন পার করেছেন ২০১৮ সালে। আইনস্টাইনের পর হকিং-এর মতো এতটা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি অন্য কোনো বিজ্ঞানী।  

বিজ্ঞানে স্টিফেন হকিং-এর অন্যতম মৌলিক অবদান হলো ‘হকিং রেডিয়েশান’ বা হকিং বিকিরণ।

Tuesday, 6 January 2026

White Holes – Theoretical Foundations and Evolution

 


Many of us are familiar with black holes. We know that when a star with a mass more than three times that of our Sun dies, it keeps collapsing under its own gravitational pull and eventually turns into a black hole. Professor Jamal Nazrul Islam defined a black hole in his famous book Black Hole in the following way:

“If the mass of a star exceeds three times the mass of the Sun, the Fermi pressure of neutrons and other

Monday, 5 January 2026

শ্বেতবিবর: তাত্ত্বিক ভিত্তি ও ক্রমবিকাশ

 


ব্ল্যাকহোল বা কৃষ্ণবিবর সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। আমরা জানি যে আমাদের সূর্যের ভরের তিনগুণেরও বেশি ভরবিশিষ্ট নক্ষত্রের মৃত্যু হলে তা অভিকর্ষণ বলের টানে সংকুচিত হতে হতে ব্ল্যাকহোল বা কৃষ্ণবিবরে পরিণত হয়। প্রফেসর জামাল নজরুল ইসলাম তাঁর বিখ্যাত ‘কৃষ্ণবিবর’ বইতে ব্ল্যাকহোলের সংজ্ঞা দিয়েছেন এভাবে, “একটি নক্ষত্রের ভর সূর্যের ভরের তিন গুণের বেশি হলে নিউট্রনের ফার্মি চাপ এবং অন্যান্য বহির্মুখী চাপ অন্তর্মুখী মাধ্যাকর্ষণ বল সামলাতে পারে না। তাই

Latest Post

রন্টজেনের জন্মদিনে

  আমাদের সময়ের স্কুলের বিজ্ঞান বইতে এক্সরেকে বলা হতো   রঞ্জন রশ্মি। এক্স রশ্মি যিনি আবিষ্কার করেছিলেন – তাঁর নাম ‘রঞ্জন’ বলেই জানতাম আমরা। জ...

Popular Posts