Sunday, 19 May 2024

বাবা - ৬

 


বইপড়ার ব্যাপারটা ছোটবেলা থেকেই আমাদের ভেতর ঢুকে গিয়েছিল অনেকটা নিজেদের অজান্তেই। তারজন্য কোন ধরনের আলাদা অনুপ্রেরণা কিংবা জোর কোনটাই ছিল না। স্মৃতিকে অতীতের দিকে যতদূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় – নিয়ে গিয়ে দেখতে পাই – একেবারে ছোটবেলা থেকেই বই ঘাঁটাঘাঁটি করতে করতে আমরা বড় হয়েছি। কারণ আমার বাবার দোকানে বই বিক্রি হতো। মননশীল বা সৃজনশীল বইয়ের তালিকায় আমরা যেসব বই এখন অন্তর্ভুক্ত করি সেসব বই নয়। প্রাথমিক ও মাধ্যমিকের স্কুল পাঠ্যবই বিক্রি করতেন আমার বাবা। 

সেই সময় স্বাধীন বাংলাদেশে সরকারি বই বিক্রির জন্য টেক্সট বুক অথরিটির কাছ থেকে লাইসেন্স নিতে হতো। সেই লাইসেন্স পেতেও অনেক কাঠখড় পোড়াতে হতো। আমার বাবা কীভাবে সেই লাইসেন্স পেয়েছিলেন জানি না, তবে ১৯৮০ সাল পর্যন্ত বাঁশখালিতে আমার বাবাই ছিলেন একমাত্র লাইসেন্সধারী পাঠ্যপুস্তক বিক্রেতা। তিনি ঢাকা গিয়ে টেক্সট বুক অথরিটির কাছ থেকে বই নিয়ে আসতেন। বাঁশখালির অন্যান্য বইবিক্রেতারা আমার বাবার দোকান থেকে বই নিয়ে যেতেন। সেজন্য প্রচুর বই আসতো আমাদের দোকানে। আমরা খুব উৎসাহ নিয়ে সেসব বইয়ের গাইট খুলতাম। আমি পড়তে শেখার আগে থেকেই বইয়ের পাতা উল্টে ছবি দেখতে শুরু করেছিলাম। তখনকার বইগুলিতে প্রচ্ছদ ছাড়া আর কোথাও রঙিন ছবি থাকতো না।  এখনকার শিশুরা অবশ্য আরো কম বয়স থেকেই কত সুন্দর সুন্দর রঙিন ঝলমলে বই নাড়াচাড়া করার সুযোগ পায়।  

বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের বই হাতের কাছে ছিল বলে যা খুশি তা পড়ার সুযোগ ছিল আমাদের, এবং তা যথাসম্ভব কাজে লাগিয়েছিলাম। আমার বাবাকে আমরা দেখতাম প্রচন্ড ব্যস্ত। সপ্তাহের সাতদিনের মধ্যে কমপক্ষে চার-পাঁচদিন তিনি এখানে ওখানে আনাগোনা করেন। যে দু-তিন দিন বাড়িতে থাকতেন, দুপুরে ঘুমানোর সময় আমার হাতে যেকোনো ক্লাসের একটি বই ধরিয়ে দিয়ে পড়ে শোনাতে বলতেন। আমি খুব বাধ্যছেলে ছিলাম তা বলা যাবে না। আমি তক্কে তক্কে থাকতাম কখন বাবা ঘুমিয়ে পড়বেন আর আমি পালিয়ে যাব। দুই-তিন পৃষ্ঠা পড়তে না পড়তেই বাবা ঘুমিয়ে পড়তেন। তখন ভাবতাম বাবাকে বোকা বানানো কত সহজ। বাবা-মায়েরা যে ইচ্ছে করে সন্তানদের কাছে বোকা হয়ে থাকেন – তা বুঝেছি আরো অনেক পরে। 

সেইসময় ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত প্রত্যেক ক্লাসে বাংলা বইয়ের পাশাপাশি আরেকটি দ্রুতপঠনের বই ছিল। অনেক সুন্দর সুন্দর গল্প থাকতো সেখানে। সব ক্লাসের গল্পগুলি আমার পড়া হয়ে গিয়েছিল বাবাকে শোনাতে গিয়ে। বড় হয়ে যখন তাঁকে বোঝার চেষ্টা করলাম, পর্যবেক্ষণ করলাম – সহজেই বুঝতে পারলাম তাঁর গল্প শোনার ইচ্ছের চেয়েও বেশি ছিল আমাদের ভেতর পড়ার অভ্যাস তৈরি করে দেয়া। 


বাবা - ৫

 


রাস্তার পাশে দূরত্বনির্দেশক মাইলফলকগুলি তেমন দেখা যায় না আজকাল। গুগলম্যাপের এই যুগে ওরকম মাইলফলকের গুরুত্বও নেই আর। কিন্তু আমরা যারা ছোটবেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোটবেলার কাহিনি শুনতে শুনতে বড় হয়েছি – তারা জানি রাস্তার এই মাইলফলক আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী সম্পর্ক ছিল। আমার বাবা তাঁর নিজের ছোটবেলায় পড়াশোনা করতে না পারার জন্য যে আফসোস পুষে রেখেছিলেন তা সুযোগ পেলেই তাঁর ছেলেমেয়েদের দিয়ে পুষিয়ে নিতে চেষ্টা করতেন। তাঁর নিজের যখন বিদ্যাসাগর হবার আর কোন সুযোগ ছিল না, তিনি বিদ্যাসাগরের বাবা হবার চেষ্টা করতেন। তাতে তাঁর ছেলেমেয়েরা যে খুব একটা খুশি হতো তা নয়। আমি তো ভীষণ বিরক্ত হতাম জ্ঞানের কথাবার্তা বললে। কিন্তু বিরক্তি প্রকাশ করলে ভ্রমণ বাতিল হয়ে যাবার সম্ভাবনা থাকতো বলে বিরক্তি প্রকাশ করতাম না। বছরে একটি মাত্র ভ্রমণ বরাদ্দ ছিল আমাদের। বার্ষিক পরীক্ষার পর বাবার সাথে শহরে বেড়াতে যাওয়া। অনেক ভোরে বের হয়ে অনেক দূর হেঁটে গিয়ে তারপর রিকশা নিতে হতো। 

বিদ্যাসাগরের বাবা নাকি ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতেই কত কিছু শিখিয়ে ফেলেছিলেন। যেমন রাস্তার মাইলফলক দেখিয়ে দেখিয়ে এক দুই তিন চার গুণতে শিখিয়ে ফেলেছিলেন। মাঝখানে একটি মাইলফলক দেখতে না দিয়ে গণিত গণনার পরীক্ষাও নিয়ে ফেলেছিলেন। আমার বাবাও একবার এই কাজটা খুবই পরিকল্পনা করে করতে চেয়েছিলেন আমাদের সাথে। কিন্তু আমাদের গ্রাম থেকে শহরে আসার প্রধান রাস্তার পাশে মাইলফলক ছিল মাত্র কয়েকটি। আমাদের ছোট্ট ছরা পার হয়ে উত্তর দিকে কিছুদূর আসার পর একটি মাইলফলকে লেখা ছিল চাঁনপুর ১৬ মাইল। তারপর বেশ কয়েকটি ফলক উধাও হয়ে যাবার পর জলদি সিও অফিসের সামনে আরেকটি। ফলে সরাসরি গণনার পরীক্ষা নেয়া সম্ভব ছিল না তাঁর। কিন্তু পরীক্ষা বাতিল করে ছেলেদের শান্তি দেয়া তো বাবাদের কাজ নয়। তিনি অন্য উপায় বের করলেন। জিজ্ঞেস করলেন, ‘কত গজে এক মাইল?’ 

এই প্রশ্নের উত্তর আমি জানি না। কিছু না শিখেই আমি ক্লাস থ্রিতে উঠে গেছি। 

আমার বড়ভাই আমার দুই ক্লাস উপরে পড়ে, গণিতের মাথাও ভালো। সে-ই উত্তর দিলো – ১৭৬০ গজ। 

“এক গজে কতটুকু পথ?” আবার প্রশ্ন বাবার।

আমি মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। আকাশ লাল হয়ে সূর্য উঠা দেখতেই ভালো লাগছিল আমার। কিন্তু বাবা দেখলাম রাস্তায় পা দিয়ে একটা দাগ কেটে নিচু হয়ে নিজের হাত দিয়ে দুই হাত মেপে আরেকটা দাগ কাটলেন। বললেন, “এইটুকু দূরত্ব এক গজ। এবার তোরা এখানে স্বাভাবিকভাবে হেঁটে দেখ – এক গজে তোদের কার কত ‘কাই’ হয়।“ ‘কাই’ হলো স্টেপ। আমি উৎসাহ নিয়ে মেপে দেখলাম আমার তিন কাইয়ে এক গজ হয়। বড়ভাই অতিউৎসাহে লম্বা কাই মেরে এক কাইয়ে এক গজ করার চেষ্টা করছে দেখে বাবা বললেন, “সারা রাস্তা ওভাবেই হাঁটতে হবে।“ তাতে দমলো সে। তার দুই কাইয়ে এক গজ। 

 ‘কাই’ মাপার পর নির্দেশ হলো – পরবর্তী মাইলফলক আসা পর্যন্ত আমাদের ‘কাই’ গুণতে হবে। আমার মোট কাইকে তিন দিয়ে ভাগ করলে জানতে পারবো কত গজ গেলাম। তারপর গজ থেকে মাইল। 

তারপর কত বছর ধরে কত দেশের কত রাস্তায় হেঁটে চলেছি। এখনো নিজের অজান্তেই ‘কাই’ গুণতে থাকি। এখন যেটাকে আমরা ক্যালিব্রেশান বলি – সেটাই আমার বাবা শিখিয়েছিলেন আমাদের গ্রামের রাস্তায়। ক্লাস ফোর পাস মানুষটা। আমাদের বাবাটা। 


Sunday, 12 May 2024

Dorothy Crowfoot Hodgkin

 




Look closely at the fingers of the person in the picture. Her fingers had not bent in this way due to age; she had been suffering from chronic rheumatoid arthritis since she was twenty-one years old. Since then, she has had to endure intense pain and gradually worsening deformities in her fingers and toes. She, Dorothy Crowfoot Hodgkin, has been conducting research with these pains and deformities over time. She discovered the structure of penicillin, the chemical structure of vitamin B12, and the structure of insulin using X-ray crystallography. If we think about how many millions of people on Earth are benefiting from her discoveries, we can understand the impact.

British scientist John Crowfoot and botanist Grace Crowfoot's first child, Dorothy, was born on May 12, 1910, in Cairo, Egypt, where they were under British rule at that time. Her father was working at the Ministry of Education in Egypt. When Dorothy was four years old, the First World War broke out. Her parents left her in England while they went to work in Egypt. Dorothy stayed with a nanny in England for four years without her parents. That's when she became independent.

Dorothy grew up with a keen interest in scientific inquiry from a young age. Her parents encouraged her equally. Chemist William Henry Bragg and his son Lawrence Bragg discovered X-ray crystallography, winning the Nobel Prize in 1915. At the age of eleven, Dorothy became deeply interested in this subject after reading William Henry Bragg's book on crystallography. At that time, girls were not allowed to study science at school. Girls were only allowed to study domestic science. Dorothy and another classmate, Nora, managed to get permission to attend chemistry classes.


Young Dorothy



She enrolled at Somerville College, Oxford University, in 1928 and graduated with a degree in chemistry in 1932. At that time, the most renowned professor of crystallography in England was John Desmond Bernal of the University of Cambridge. Most science professors at Cambridge University were men. However, some teachers began to give opportunities for girls to engage in scientific research. Professor Bernal was one of them. Impressed by Dorothy's enthusiasm and her undergraduate results, he offered her the opportunity to conduct research in his lab from 1932 to 1934.

A few years ago, she was diagnosed with rheumatoid arthritis. Severe pain and gradual deformities in her fingers and toes began. However, Dorothy was not one to succumb to any pain. Treatment and research went hand in hand. In 1934, X-ray was used in Bernal's lab to take pictures of proteins – to understand if biological compounds could crystallize.

Obtaining the necessary knowledge of crystallography from Professor Bernal, Dorothy came to Oxford University in 1934. Alongside her studies, she began her own PhD research. She started researching the three-dimensional structure of insulin. In 1937, she obtained her PhD from Oxford University. She spent her entire academic life at Oxford. Despite being a faculty member at Oxford, she did not have the opportunity to attend any research committee meetings due to her gender until after the end of the Second World War.

In 1937, she married historian Thomas Hodgkin. After marriage, Dorothy Crowfoot became Dorothy Crowfoot Hodgkin, but everyone started calling her Dorothy Hodgkin officially.

Due to the start of the Second World War, the need for penicillin for wounded soldiers increased significantly. However, the three-dimensional structure of penicillin had not yet been discovered. Therefore, to make penicillin more effective, Dorothy started researching its structure, setting aside her work on insulin. It took Dorothy Hodgkin four years of relentless research to discover the three-dimensional structure of penicillin in 1948. After that, she started researching the three-dimensional structure of vitamin B12. After eight years of relentless research, in 1957, she discovered the structure of vitamin B12. For this discovery, Dorothy Hodgkin won the Nobel Prize in Chemistry in 1964.

After discovering the structure of vitamin B12, Dorothy resumed her work on the 3-dimensional structure of insulin. It took her thirty-four years of relentless research to discover the highly complex 3-dimensional structure of insulin. The work she started in 1935 finally succeeded in 1969. The 3-dimensional structure of insulin was discovered.

Dorothy Hodgkin worked throughout her life for science, alongside her work for peace. Another Nobel laureate, Linus Pauling, who won the Nobel Prize for Peace after his work in chemistry, collaborated with Dorothy Hodgkin for world peace. For this, she received several international awards, including the Lenin Peace Prize.

Dorothy Hodgkin and her husband were both very international. In October 1964, when news of the Nobel Prize reached them, Dorothy was in Ghana. Her husband was then the director of the Institute of African Studies at the University of Ghana. Their daughter, Elizabeth, taught at a school in Zambia, while their son, Tobias, worked in Delhi.

Dorothy didn't just confine herself to research. Alongside her lifelong commitment to science, she was active in anti-war movements and advocated for nuclear disarmament.

On July 29, 1994, Dorothy passed away.

Maryam Mirzakhani

 


Maryam was born into an ordinary middle-class family in Tehran on May 12, 1977. Her childhood and adolescence were not very easy. We all know how Iranian society is for girls. Despite that, Maryam utilized every opportunity she got, applying her intelligence and determination to excel.

Her love for mathematics wasn't something that came to her from childhood. Like other girls of her age, she read stories and dreamed of becoming a writer one day. But when she discovered the joy of unravelling the mysteries of mathematics, she was hooked. She challenged herself day after day.


Maryam in Iran


In 1994, she won the gold medal with 41 points out of 42 in the International Mathematical Olympiad held in Hong Kong. The following year, she once again won the gold medal with a perfect score of 42 out of 42 points in the Mathematical Olympiad held in Canada. In 1999, she graduated with a bachelor's degree in mathematics from Sharif University of Technology in Iran. Later, she earned scholarships from Harvard University to pursue her master's and Ph.D. degrees. After completing her Ph.D. in 2004, she received an offer from Princeton University. From there, at the age of just 31 in 2008, she joined Stanford University as a full professor.


Maryam at home


Maryam's research primarily focused on the intersection of geometry and mathematical physics. In 2014, she received the Fields Medal for her contributions to geometric analysis on the Riemann surface. In the history of mathematics, Maryam made history as the first woman to win the Fields Medal.

In mathematics, there is no Nobel Prize awarded. However, the most prestigious award in mathematics, equivalent to the Nobel Prize in mathematics, is the Fields Medal. It was established in 1936. Every four years, at the International Mathematical Union's International Congress, four young mathematicians are awarded the Fields Medal for their contributions. Named after Canadian mathematician John Charles Fields, the Fields Medal also comes with a monetary award of fifteen thousand dollars. The age of mathematicians is also taken into consideration for the award. Those over forty are not eligible. To be considered for the award, one must be under forty on January 1st of the year when the award is given.

Maryam Mirzakhani was a rising star in mathematics. In 2015, she received fellowships from the American Philosophical Society and the Academy of Sciences in France. In 2017, she was elected as a fellow of the American Academy of Arts and Sciences.

Alongside her academic pursuits, Maryam had a beautiful home life filled with love. She married Czech computer scientist Jan Vondrák. Jan is also a professor at Stanford University. They have a little daughter together - Anahita.


Maryam with her husband Jan and daughter Anahita


Maryam was diagnosed with breast cancer in 2013. Treatment was ongoing, but unfortunately, the cancer could not be stopped. Within just four years, the cancer spread to her bones and marrow. On July 15, 2017, Maryam Mirzakhani passed away.

Etched on the Fields Medal is an image of Archimedes and a Latin quote - "Transire suum pectus mundoque potiri," which translates to "Rise above oneself and grasp the world" in English. In her mere forty years of life, Maryam Mirzakhani truly transcended herself and conquered the world in Mathematical research. 

On Maryam's birthday today, this is my respect and love to her. Happy birthday, Maryam.


মরিয়ম মির্জাখানি


 

১৯৭৭ সালের ১২ মে তেহরানের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম মরিয়মের। খুব সহজ ছিল না তার শৈশব কৈশোর এবং তারুণ্যের বেড়ে ওঠার দিনগুলো। মেয়েদের জন্য ইরানের সমাজব্যবস্থা কীরকম তা তো আমরা কম-বেশি সবাই জানি। তারপরও যতটুকু সুযোগ পেয়েছিলেন তার সবটুকুকেই কাজে লাগিয়েছিলেন মরিয়ম নিজের মেধা ও অধ্যবসায়ের জোরে। 

গণিতের প্রতি ভালোবাসা যে একেবারে ছোটবেলা থেকে ছিল তা কিন্তু নয়। ছোটবেলায় অন্য আরো উচ্ছল কিশোরীদের মতোই গল্প উপন্যাস পড়েছেন, স্বপ্ন দেখেছিলেন একদিন লেখক হবেন। কিন্তু যখন দেখলেন ভালো লাগছে গণিতের রহস্যভেদ করতে - লেগে রইলেন। নিজেকে চ্যালেঞ্জ করলেন দিনের পর দিন। 


ইরানে মরিয়ম মির্জাখানি


১৯৯৪ সালে হংকং-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ৪২ পয়েন্টের মধ্যে ৪১ পয়েন্ট পেয়ে গোল্ড মেডেল জিতলেন। পরের বছর কানাডায় অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে ৪২ পয়েন্টের মধ্যে ৪২ পয়েন্ট পেয়ে আবারো জিতে নিলেন গোল্ড মেডেল। ১৯৯৯ সালে ইরানের শরিফ ইউনিভার্সিটি থেকে গণিতে স্নাতক ডিগ্রি পাস করেন। তারপর হার্ডার্ড ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে মাস্টার্স ও পিএইচডি। ২০০৪ সালে পিএইচডি সম্পন্ন করার পর ডাক পেলেন প্রিন্সটন ইউনিভার্সিটিতে। সেখান থেকে ২০০৮ সালে মাত্র ৩১ বছর বয়সে ফুল প্রফেসর পদে যোগ দিয়েছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে।


বাড়িতে গণিতে মগ্ন মরিয়ম


মরিয়মের গবেষণার বিষয় ছিল মূলত জ্যামিতি ও গতিবিদ্যার গাণিতিক সম্মেলন। রাইম্যান সারফেসের জ্যামিতিক গতিবিদ্যায় অবদানের জন্য ২০১৪ সালে পেয়েছেন ফিল্ড মেডেল। গণিতের ইতিহাসে ফিল্ড মেডেলে বিজয়ী প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন মরিয়ম।

গণিতে কোন নোবেল পুরষ্কার দেয়া হয় না। কিন্তু গণিতে সবচেয়ে সম্মানজনক পুরষ্কার যেটাকে গণিতের নোবেল পুরষ্কারের সমতুল্য বিবেচনা করা হয় সেটা হচ্ছে ফিল্ড মেডেল। এটা চালু হয়েছে ১৯৩৬ সালে। তারপর থেকে প্রতি চার বছর পরপর ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকেল ইউনিয়ন তাদের ইন্টারন্যাশনাল কংগ্রেসে সর্বোচ্চ চারজন তরুণ গণিতবিদকে তাঁদের অবদানের জন্য ফিল্ড মেডেল দেয়া হয়। কানাডিয়ান গণিতজ্ঞ জন চার্লস ফিল্ডস এর নামানুসারে এই ফিল্ড মেডেলের সাথে পনেরো হাজার ডলার আর্থিক সম্মানীও দেয়া হয়। ফিল্ড মেডেল দেবার ক্ষেত্রে গণিতবিদের বয়সও বিবেচনা করা হয়। চল্লিশ বছর বয়সের বেশি কাউকে এই পুরষ্কারের জন্য বিবেচনা করা হয় না। যে বছর এই পুরষ্কার দেয়া হবে সেই বছরের ১লা জানুয়ারিতে বয়স থাকতে হবে চল্লিশের নিচে।

মরিয়ম মির্জাখানি ছিলেন গণিতের বিস্ময়। ২০১৫ সালে আমেরিকান ফিলোসফিক্যাল সোসাইটি এবং ফ্রান্সের অ্যাকাডেমি অব সায়েন্সের ফেলোশিপ পান। ২০১৭ সালে তিনি আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো নির্বাচিত হন। 

অ্যাকাডেমিক জীবনের পাশাপাশি সুন্দর ভালোবাসার ঘর-সংসার মরিয়মের। ভালোবেসে বিয়ে করেছেন চেক কম্পিউটার বিজ্ঞানী ইয়ান ভনড্রেককে। ইয়ানও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর। ছোট্ট ফুটফুটে একটি কন্যা তাদের - আনাহিতা। 


স্বামী ইয়ান ভনড্রেক ও শিশুকন্যা আনাহিতার সাথে মরিয়ম 


মরিয়মের স্তনক্যান্সার ধরা পড়লো ২০১৩ সালে। চিকিৎসা চলছিল, কিন্তু ক্যান্সার রোধ করা সম্ভব হয়নি। মাত্র চার বছরের মধ্যে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল বোন-ম্যারোতে। ২০১৭ সালের ১৫ জুলাই মরিয়ম মির্জাখানির মৃত্যু হয়। 

ফিল্ড মেডেলের গায়ে আঁকা আছে আর্কিমিডিসের ছবিএবং আর্কিমিডিসের একটা ল্যাটিন উক্তি - "
"Transire suum pectus mundoque potiri" যার ইংরেজি ভাবার্থ হলো - Rise above oneself and grasp the world. মরিয়ম মির্জাখানি তাঁর মাত্র চল্লিশ বছরের জীবনকালে সত্যি সত্যিই নিজেকে ছাড়িয়ে বিশ্বজয় করেছিলেন। 

আজ মরিয়মের জন্মদিনে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। শুভ জন্মদিন মরিয়ম। 


Latest Post

পাইজোবিদ্যুৎ, তেজস্ক্রিয়তা এবং পিয়ের কুরি

  নোবেল পুরষ্কারের ইতিহাসে বিশেষ সম্মানের স্থানে অধিষ্ঠিত আছে ফ্রান্সের কুরি পরিবার। কারণ এই পরিবারের পাঁচজন সদস্য ছয়টি নোবেল পুরষ্কার পেয়েছ...

Popular Posts